০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট
- Update Time : ০১:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তারাবির নামাজের সময় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের পাশে প্রবাসীর বাসায় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সৌদি প্রবাসী হাজী সিদ্দিক আলীর স্ত্রী ও পরিবারের সদস্যরা ইফতারের দাওয়াতে যান। সেই সুযোগে চোরচক্রের সদস্যরা দরজার তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে। বাসার ওয়ারড্রব ও আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির বিষয়টি তদন্ত করছে পুলিশ।




























