০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বুধবার প্রথম রোজা
- Update Time : ১০:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যায় বলে খালিজ টাইমস নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, আগামীকাল বুধবার দেশটিতে প্রথম রোজা পালিত হবে। এর আগে, এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার আহ্বান জানায়।
ওই বিবৃতিতে বলা হয়, যদি কেউ খালি চোখে কিংবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পায়, তাহলে সে যেন নিকটতম বিচারিক কেন্দ্রে সে বিষয়ে সাক্ষ্য দেয়।
সৌদি আরবের দাফতরিক ক্যালেন্ডার ‘উম্মুল-কুরা’ অনুসারে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ। এদিনই দেশটির আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা গেল।





























