জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া ফরুক’র পরিবারের পক্ষথেকে তিন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ১০:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উত্তর দাওরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আলহাজ্ব আজাদ মিয়া ফরুক’র পরিবার বর্গের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজাদ মিয়া ফরুক’র বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান দাওরাই মাদ্রাসা মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা এরশাদ খান আল হাবিবের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রমের পূর্বে বক্তব্য রাখেন জালালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জালাল আহমদ, দাওরাই মাদ্রাসার বর্তমান মুহতামিম রশিদ আহমদ, দাওরাই বাজার মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা ইমদাদুর রহমান খান, মাওলানা ওলিউর রহমান কোরেশী, ছাত্রনেতা আব্দুস সালাম, হাফিজ নাজমুল হাসান প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রমে মাওলানা আনছার উদ্দিন, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা মুহিবুর রহমান, শিশু মিয়া, তফজ্জুল হোসেন, আরিজ মিয়া, জাকির হোসেন, মিজান আহমদ, জাকারিয়া খান, এমরান আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে তিন শতাধিক পরিবারে প্রায় ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চিনি, দুধ, চা, পিয়াজ, রসুন, তেল, লবন, ময়দা, ডাইল, চানা, মটর, খেজুর ইত্যাদি।




























