১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ- ৩ আসনে ভোটযুদ্ধে ত্রিমুখী লড়াই, ভোটাররা শুধু অপেক্ষায়

  • Update Time : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • / ২৭ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ- ৩। জাতীয় সংসদে এ আসনটি খুবই গুরুত্বপূর্ণ। অতীতে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় নেতা আলহাজ্ব আব্দুল সামাদ আজাদ, ফারুক রশীদ চৌধুরী, এম এ মান্নান মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যে কারণে এ আসনটি জাতীয় সংসদে ভিআইপি আসন হিসেবে পরিচিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এবার সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ- ৩ আসনে ভোটারদের চোখে-মুখে ঈদের আনন্দের মতো বাড়তি আনন্দ দেখা দিয়েছে। ভোটাররা শুধু অপেক্ষায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের।

জানা গেছে, ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটের রাজনীতির হিসাব জটিল থেকে জটিল হচ্ছে। নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে সর্বশেষ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হতে না হতেই ভোটের হিসাব- নিকাশ পাল্টে আরো জটিল রুপ নিচ্ছে। প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোট টানতে আরো বাড়তি নীরব কৌশল করছেন। এবার সংসদ নির্বাচন পরিণত হয়েছে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ে।

জনা যায়, সুনামগঞ্জ-৩ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটযুদ্ধে আলোচনার শীর্ষে ৩জন প্রার্থী এগিয়ে রয়েছেন। এগিয়ে থাকা প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ (ধানের শীষ), বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন (তালা মার্কা), ১১ দলীয় জোটের সমর্থিত মজলিসের একক প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিক্সা মার্কা)। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট, সাধারণ মানুষের ভোটের আঞ্চলিকতার ভোটই ফ্যাক্টর হতে পারে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের একটা রিজার্ভ ভোট রয়েছে। সেই ভোট যার দিকে যাবে, তিনিই বিজয়ী হবেন বলে অনেকেই জানান।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি। এর মধ্যে জগন্নাথপুরে ৯০টি এবং শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্র রয়েছে। মোট ভোটকক্ষ সংখ্যা ৭৪৩টি। এর মধ্যে জগন্নাথপুর ৪৩৯টি এবং শান্তিগঞ্জ ৩০৪টি। মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন- এর মধ্যে জগন্নাথপুরে ২ লাখ ১৮ হাজার ৯শ ১২জন, এবং শান্তিগঞ্জে ১ লাখ ৫৪ হাজার ১শ ৪ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ- ৩ আসনে ভোটযুদ্ধে ত্রিমুখী লড়াই, ভোটাররা শুধু অপেক্ষায়

Update Time : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬