০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অসহা ট্রাস্ট বাংলাদেশ’র উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়নের গড়গড়ি (বড়বাড়ি) লামাটুকের বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহা ট্রাস্ট বাংলাদেশ-এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার- খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ২ টায় দুই শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাহে রমজানের খাদ্য সামগ্রী উপহার’র মধ্যে রয়েছে- চাউল, তেল, পিয়াজ, আলু, চিনি, ময়দা, চানা, ডাইল, নামাজের জায়নামাজ, কম্বল ইত্যাদি। অসহা ট্রাস্ট যুক্তরাজ্যের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজী চুনুর উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাস্টের অন্যতম সদস্য খলিলুর রহমানের পরিচালনা অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের উপহার খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক, মানবাধিকার কর্মী সামছুজ্জামান শামিম, গড়গড়ি ও ছালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওছার আহমদ হামিদী, ট্রাস্টের অন্যতম সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মাহির উদ্দিন প্রমূখ। এসময় বারিক মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আনোয়ার হোসাইন, শফিকুর রহমান, আব্দুল হক জনি, ফজলু মিয়া, বশির আহমদ, সাহাব উদ্দিন, সেবুল মিয়া, হাবিব হোসেন, রাহিম আহমদ, সিরাজ আহমদ, সোলেমান রহমান, কাওছার আহমদ, রফিক মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অসহা ট্রাস্ট যুক্তরাজ্যের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজী চুনুর উদ্দিন বলেন, অসহা ট্রাস্ট বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবারো এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজানের প্রথম দিন যাতে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহা ট্রাস্ট বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আফজল হোসাইন জানান, ২০০৪ সাল থেকে এই ট্রাস্ট এলাকার উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাহ সহ অসহায়- মানুষের সাহার্য- সহযোগিতা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অসহা ট্রাস্ট বাংলাদেশ’র উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬