জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে রসুলগঞ্জ বাজারে প্রচার মিছিল
- Update Time : ০১:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদের ধানের শীষের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার রসুলগঞ্জ বাজারে ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পাটলী ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওঃ ফখর উদ্দিন, বিএনপি নেতা হোসাইন আহমদ, ডাঃ ইলিয়াস মিয়া, হাজি ময়না মিয়া, যুক্তরাজ্য প্রবাসী এম এ কবির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুননুর, যুক্তরাজ্য প্রবসী এম এ মতিন, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন আহমদ প্রমূখ।

এসময় বিএনপি নেতা নুর মিয়া, সাজ্জাদ মিয়া, ছুরাব আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায় রাসেল বক্স, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সোলেমান আলী, যুবদল নেতা ইমরান আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া হোসাইন, পাটলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ রহমান, ছাত্রদল নেতা মাহমুদ সহ বিপুল সংখ্যক ধানের শীষের সমর্করা মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন।

























