জগন্নাথপুরে কয়ছর এম আহমদের ধানের শীষের সমর্থনে সৈয়দপুরে নির্বাচনী সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদের ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী, সাবেক ছাত্রনেতা সৈয়দ জহরুল ইসলাম জহর’র বাড়িতে বিএনপি নেতা সৈয়দ আবু ছালামের সভাপতিত্বে বিএনপি নেতা সৈয়দ মারুফ আহমদ ও যুবদলের নেতা সৈয়দ ইসহাক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহীম শাহিন, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির, মল্লিক হোসাইন আহমদ হাসনু, যুক্তরাজ্যের লিডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সৈয়দ জহরুল ইসলাম জহর, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ জাবের আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহফুজ আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ফয়জুননুর, জমিয়ত নেতা নাঈম আহমদ, যুবদল নেতা সৈয়দ মিজান, সৈয়দ আব্দুর রকিব, জমিয়ত নেতা মাওঃ শেখ বিলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, জমিয়ত নেতা হাফিজ সৈয়দ গুলজার আহমদ, ছাত্রনেতা আব্দুল আহাদ, সৈয়দ মারজান আহমদ প্রমূখ।


























