০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আহত- ৪০
- Update Time : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার রানীগঞ্জ টু বাউধরন রোডে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।























