১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০২:৩৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এস আই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কেশবপুর (ভরতপুর) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সিআর-৩২৮/২৫(জগঃ) এর পলাতক আসামী মোঃ শাহিন শাহ-কে বুধবার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
























