১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
- Update Time : ০৮:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর হাসিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের দুই দিন পর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকার কুশিয়ারা নদীত থেকে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয়রা ওই গৃহবধূর লাশ দেখতে পায়।
খবর পেয়ে থানার এস আই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজের দুই দিন পর রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী হাসিনা আক্তার বুলু’র লাশ উদ্ধার করে।























