আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলেন জুবাইদা রহমান «» সংঘর্ষে দোকানপাট ভাংচুর, আহত ২০ «» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত





জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই কবির আহমদ, এসআই রিফাত সিকদারের নেতৃত্বে একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে মারামারি মামলার আসামী মোঃ নোমান আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশের অপর এক অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে জিআর-৪২/২৫ (জগন্নাথপুর)-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়।

পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ