জগন্নাথপুরে বিএনপির আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শ্রীরামসী থেকে উন্নয়ন শুরু হবে- কয়ছর এম আহমেদ
- Update Time : ০১:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":46487,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম. আহমেদ বলেছেন, এই শ্রীরামসী ঐতিহাসিক একটি জায়গা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহীনি গনহত্যা চালায়। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে স্ব-শরীরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, এ ছাড়া ও একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি এসময় বলেন লজ্জ্বা লাগতেছে এই কারণে শহীদদের গ্রাম, শহীদদের গ্রামে যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য এতো লোক শহীদ হয়েছেন সেই এলাকার জনগণ রাস্তার জন্য দাবি তুলতে হয় আজ বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পর। আমি আজকে বলতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে গনতান্ত্রিক সরকার বিএনপির সরকার হবে, তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই শহীদদের গ্রাম শ্রীরাসমী এই গ্রামের উন্নয়ন নিয়ে আর কথা বলা প্রয়োজন হবে না। জগন্নাথপুরের উন্নয়ন শহীদদের গ্রাম শ্রীরাসমী দিয়েই শুরু হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রীরামসী বাজারে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।



























