জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩
- Update Time : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":43748,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁর নির্দেশে পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই শাহ আলম, এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই আলী আকবরের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের মৃত মাসুক মিয়া- শামসুল ইসলাম মাসুক মিয়ার ছেলে হত্যা মামলার এজাহারনামীয় আসামী মুহিব মিয়া- আমিনুল ইসলাম মুহিব (৫৩), কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মোঃ সমুজ মিয়ার ছেলে সিআর-২৮/২৪ (জগঃ) এর পলাতক আসামী মোঃ ছাদিকুর রহমান, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের ফজর আলীর ছেলে জিআর-২৫/১৮ (জগঃ) এর পলাতক আসামী নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (২১ জুন) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























