জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তারের মতবিনিময়
- Update Time : ১২:২৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জে) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এম এ সাত্তার। রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর একটি অভিজাত রেস্টুরেন্টে জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিকদের মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জে) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলকে সুসংগঠিত করার পাশাপাশি জনসাধারণের কল্যানে আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের সহযোগিতায় নির্বাচিত হলে আমি এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে দলের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন দলীয় ভাবে এই নির্বাচন বয়কট করায় আমার নির্বাচন করা হয়নি। আশাবাদী আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। তাই সাংবাদিক সহ নির্বাচনী এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় জগন্নাথপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




























