১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই শাহ আলম, এসআই লুৎফুর রহমানের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আবু আমিন মুন্নার স্ত্রী মোছাঃ সুমি আক্তার সাথীকে (৩৫) মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সুমি আক্তার সাথীকে রোববার (২৫ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।




























