জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা: ২৮ মে ঢাকায় যুবদলের সমাবেশ
- Update Time : ০৪:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ঘটিকায় জগন্নাথপুর বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস। সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক লুতফুর রহমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমেদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বশির মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ। এসময় জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনা সভায় অংশ নেন।




























