ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি শাখার সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জননেতা মাওলানা বশির উদ্দিন স্বদেশ গমন উপলক্ষে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় মুহাম্মাদগঞ্জ বাজারে ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম শামরানের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হানিফ ও প্রচার সম্পাদক হাফিজ শায়েখ আহমদ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি আজিজুল হক্ব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ছমির উদ্দিন সালেহ, জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা হুসাইন আহমদ, বাংলাদেশ যুব মজলিস জগন্নাথপুর উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা তানভীর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান রুমেন উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাহফুজ আহমদ, হাফিজ সাইফুল আলম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা জননেতা মাওঃ বশির উদ্দিনকে সম্মানন স্মারক প্রদান করেন।
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":91685,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}