জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- Update Time : ১২:৩৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে। সোমবার (১২ মে) দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর- দক্ষিণপাড়া গ্রামের মনুফর আলী রয়েদ ও মনসুর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রাজবীর আহমদ (১৫), সাব্বির আহমদ (২১), মোতাক্কাব্বির (২০) জান্নাতুল ইসলাম ইমন (১২), মনুফর আলী রয়েদ (৫৫)। সংঘর্ষে গুরুতর আহত রাজবীর আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। অন্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষের ঘটনায় তদন্তপর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



























