০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দুই গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী নিহত

  • Update Time : ০২:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত তুষার চৌধুরী (১৯) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান গ্রুপের কর্মী বলে জানা যায়। এ ঘটনায় জাবেদ আহমদকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসার খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় আটক করেছে পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের যুবক খুন হয়েছেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে দুই গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী নিহত

Update Time : ০২:৫০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫