আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত «» খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান «» খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা





সিলেট কারাগারে প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। অবশেষে তাদের বিয়ে হলো কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। তাদের বিয়ের পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার। তিনি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় মিতা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন। কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকগণের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহরানা ছিলো ৫ লাখ টাকা। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এসময় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ