বিশ্বানাথে মজলিসের ইফতার মাহফিলে একটা দেশ বার বার স্বাধীন হয় না, এক বারই স্বাধীন হয়- মুনতাসির আলী
- Update Time : ১১:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে গত ৫ই আগস্ট ‘ছাত্র-জনতা, সকল রাজনৈতিক দল’র সমন্বয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। তবে এর মালিকানা কতিপয় কোন ব্যক্তির নয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নয়। তাই এর মালিকানা দেশের সমগ্র জনগণের। আর এই গণঅভ্যুত্থানেরকে যারা বিপ্লব হিসেবে রাঙ্গাবার চেষ্ঠা করছেন, সেটা আসলে ভুল। আর এই গণঅভ্যুত্থানকে ‘২য় স্বাধীনতা’ হিসেবে উদযাপন বা উপস্থাপন করাটাও একটা ভুল রাজনীতি। মনে রাখতে হবে একটা দেশ বার বার স্বাধীন হয় না, এক বারই স্বাধীন হয়। তিনি রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা মডেল মসজিদ হল রুমে ‘উপজেলা খেলাফত মজলিস’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ রফিক আহমদ। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে এসময় উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, অধ্যক্ষ গৌছ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, হাফিজ মুহসিন আহমদ, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক রাসেল শিকদার, লামাকাজী ইউনিয়ন সভাপতি জাহেদ আহমদ জেহীন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খাজাঞ্চী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান আরিফ, অলংকারী ইউনিয়নের সভাপতি মজদুদ্দীন মাজেদ, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল আহাদ, রামপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, দৌলতপুর ইউনিয়নের সভাপতি বুরহান উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়নের আব্দুল জলিল, দেওকলস ইউনিয়নের আব্দুর রহমান, দশঘর ইউনিয়নের সভাপতি লোকমান আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























