১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পক্ষে বিশ্বনাথে বন্যার্তদের মাঝে আনোয়ারুজ্জামানের খাবার বিতরণ

  • Update Time : ০২:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সার্বিক সহযোগীতায় উপজেলার দৌলতপুর, দশঘর ইউনিয়নের ও পৌর শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় দুই হাজার বন্যার্তদের মাঝে ওই খাবার বিতরণ করা হয়। রান্না করা খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শানুর হোসাইন, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, যুবলীগ নেতা আমির আলী, হুমায়ুন রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রীর পক্ষে বিশ্বনাথে বন্যার্তদের মাঝে আনোয়ারুজ্জামানের খাবার বিতরণ

Update Time : ০২:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২