সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি, সাঃ সম্পাদক ও সাংগঠনিক সঃ পদে যারা নির্বাচিত হলেন
- Update Time : ০৬:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সিলেট জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৯ মার্চ) জেলা বিএনটির সম্মেলনের পর কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পদে ভোটগ্রহণ শুরু হয়। এই তিন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। মোট ১ হাজার ৮১৮ জন ভোটার ভোট প্রয়োগ করছেন। কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ প্রার্থী ছিলেন। কাউন্সিলর বা ভোটারদের গোপন ভোটের মাধ্যমে কমিটির তিন শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।


























