ছাত্র মজলিস সিলেট শাহপরান (রহ.) থানার স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর হযরত শাহপরান (রঃ) থানা শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৫ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাখা বায়তুলমাল সম্পাদক মোঃ শাহনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে. এম আবদুল্লাহ আল মামুন। শাখা অফিস ও পাঠাগার সম্পাদক মেহরাজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর শাখার সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম সাব্বির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজ শাখার বায়তুলমাল সম্পাদক সালমান হোসেন, মেজরটিলা আবাসিক এলাকা সভাপতি মেজরটিলা আবাসিক শাখা সভাপতি, কাজী আলী হুসেন সামি, সেক্রেটারি, মাহমুদুল হাসান, বায়তুলমাল সম্পাদক, সামছুল আলম সানি, শাহাদাত হোসেন মিলাদ প্রমুখ। বিজ্ঞপ্তি



























