বাড়ি থেকে ২৮ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ মালিক গ্রেফতার
- Update Time : ০৪:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্বার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকারকে (৫৫) আটক করা হয়েছে। মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াড়া (হরষপুর)পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে রোববার রাত সাড়ে ১১টা দিকে অভিযান চালায়। অভিযানকালে গরুঘরে থাকা বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্ধার করা হয়। যার ওজন ২৭ কেজি ৯শ’ গ্রাম। এসময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকারকে (৫৫) আটক করা হয়। আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা। একাধিক সুত্র জানায়, কয়েক বছর আগে অরুন বাড়িতে পাকা ঘর বানাতে মাটি খুড়াখুড়ি করতে গিয়ে কষ্টিপাথরের মুর্তিটি পায়। এর পর এটি গোপন স্থানে লুকিয়ে রাখে। কিছু দিন আগে অরুন মুর্তিটি বিক্রি করতে চেষ্টা চালায়। মূর্তিটি তার বসত ঘরের পাশে গরু রাখার ঘরে একটি চটের বস্তা দিয়ে ডেকে রাখে। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সুত্রে মূল্যবান মুর্তিটি অরুনের বাড়ীতে রয়েছে এ খবর নিশ্চিত হয়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের বিশাল মূর্তিটি উদ্ধারে নামে পুলিশ। কয়েক ঘন্টা অভিযান চালিয়ে অরুনের বসত ঘরের পাশে গরু রাখার ঘরে মাটির উপর চটের বস্তা দিয়ে মোড়ানো মুর্তিটি উদ্ধার করা হয়।




























