বাসায় অসামাজিক কাজে ৫ যুবক-যুবতি গ্রেফতার
- Update Time : ০৪:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায়। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলার বড়থল নয়াগ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে আফিয়া আক্তার ইভা (২১), গাজিটেকা পুরুষ রামের চকের জমির উদ্দিনের ছেলে মেহেরাব হোসেন (২২), মৃত আতাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২২), খুলনা জেলার আবুল কাশেমের মেয়ে লতা বেগম (২৪), জামালপুর জেলার আশরাফ আলীর মেয়ে মিতু বেগম (২৭)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানিধারের নাছিমা বেগম কলির একটি বাসা ভাড়া করে আফিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার যুবতিদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।




























