ছাত্র মজলিস দক্ষিণ সুরমা পূর্ব থানা পুনর্গঠন সম্পন্ন
- Update Time : ০৪:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা পূর্ব থানা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে স্থানীয় কার্যালয়ে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ শাখা সভাপতি খালেদ আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি সাইফুল ইসলাম জলিল। সমাবেশে ২০২০-‘২১ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন আব্দুল মুহাইমিন,সেক্রেটারি মনোনিত হন তানবির আহমদ সামী,বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক হাসান হাওলাদার,অফিস ও প্রচার সম্পাদক মাহফুজ আহমদ খাঁন। নব-নির্বাচিত সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি তানবির আহমদ সামীর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মহানগর বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























