০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কালীগঞ্জ বাজারস্থ আল-আমীন ব্রিক ফিল্ডের মালিক পক্ষের কাছে ইট ক্রয় বাবদ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাওনা প্রায় ২৮ কোটি টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহন ও জমি ক্রয়-বিক্রয়ে স্থানীয় মরিলদের করা সিন্ডিকেট ভাঙ্গার, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখায় ভূয়া ঋন হয়রানী (বিদেশে থাকা ব্যক্তিদের নামে ঋন উত্তোলন) থেকে মানুষকে রক্ষা করার, বিভিন্ন সড়কের পার্শে¦ মানুষের পায়ে চলাচলের রাস্তায় থাকা ঝোপ-ঝাঁর পরিস্কারের উদ্যোগ গ্রহন করার জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের সু-দৃষ্টি কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, উপজেলাবাসী অতীথেরন্যায় এবারও ধর্মীয় সম্প্রীতির দৃষ্ঠান্ত অব্যাহত রেখেছেন। সারাদেশে পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হলেও বিশ্বনাথে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় সুষ্ট, শান্তি ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালন করেছেন সনাতন ধর্মালম্বীরা। এজন্য তিনি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের উপজেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভার শুরুতেই কমিটির সদস্য সচিব ও থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরে উপজেলার আইন শৃংখলার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এসময় তিনি জানান, থানায় জিডি, মামলা বা পুলিশ ক্লিয়ারেন্সে কোন টাকা পয়সা নেয়া হয়না। এসব বিষয়ে কারো সাথে টাকা লেনদেন না করার জন্য তিনি উপজেলা ও পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সহিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার পক্ষে হাবিবুর রহমান সাজ্জাদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১