০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতী গ্রেফতার

  • Update Time : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ৯ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রেফতার করা হয়। তবে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন। আজ বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন মিয়া (২৬), তুহিন আহমদ (২৪), গোলাম রাব্বানী (৩৬), লাবণ্য আক্তার (২৫), সাথী আক্তার (২৪), শেফালী বেগম (২৫), জ্যোৎস্না আক্তার (২৫), নয়ন মণি (২৬) ও জেরিন আক্তার তারিন (২৩)। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয়জনকে গ্রেফতারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতো। তিনি জানান, হোটেল মালিক ও ম্যানেজারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতী গ্রেফতার

Update Time : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১