১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনগরে এক মেয়েকে প্রবাসী দুই ভাইয়ের বিয়ের প্রস্তাবে সংঘর্ষে নিহত- ১

  • Update Time : ০২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগে একটি মেয়েকে দুই চাচাত ভাই বিয়ে করাকে কেন্দ্র করে সংঘর্ষে এক চাচাত ভাই সাহার মিয়া(৩৫) নিহত হয়েছেন। অপর চাচাত ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি গত মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরভাগ ইউনিয়নের সুফরাকান্দি এলাকায় ঘটে। নিহত সাহার মিয়া কাতার প্রবাসী ও ওই গ্রামের আব্দুল হক হকই মিয়ার ছেলে।
উত্তরভাগ ইউনিয়ন চেয়ারম্যান শাহ শহীদুজ্জামান ছালিক জানান, সাহার মিয়া ও সোয়াই মিয়া একে অপরের চাচাত ভাই। দু’জনই প্রবাসী। সাহার মিয়া থাকতেন দুবাইতে ও সোয়াই মিয়া সৌদি প্রবাসী। সম্প্রতি উভয় চাচাত ভাই একই গ্রামের তফুর আলীর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এনিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। একজন আরেকজনকে দোষারোপ করতে থাকেন। এনিয়ে গত মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি হন সাহার মিয়া। এদিকে মনির মিয়ার ছেলে সোয়াই মিয়া, তার ভাই সগির মিয়া, জুনেদ মিয়া ও কবির মিয়াও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হন। এখনো সোয়াই মিয়ার ভাই সগির মিয়া চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ঘটনা কয়েকদিন আগে ঘটেছে, গতকাল হয়তো বাতরুমে গিয়ে হার্ট এ্যাটাক করে থাকতে পারেন। তিনি বলেন বড়গুষ্ঠির তো তাই এমন হয়েছে। সাহার মিয়ার অবস্থা কিছুটা ভাল হলে ডাক্তার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। গতকাল বাড়িতে থাকাবস্থায় সাহার মিয়ার শরীর খারাপ হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবারকালে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে রাজনগর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের জিলানী জানান, এবিষয়ে এখনো তারা কোনও অভিযোগ পাননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাজনগরে এক মেয়েকে প্রবাসী দুই ভাইয়ের বিয়ের প্রস্তাবে সংঘর্ষে নিহত- ১

Update Time : ০২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১