১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে অপরাধী হয়েও ৯৯৯ কল, অতঃপর পুলিশের হাতে গ্রেফতার

  • Update Time : ০২:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামে রবিবার( ৮ আগষ্ট)  বিকাল ৫ টায় গরুর গোবর রাখা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের চন্দন বৈদ্য ও তার ভাই বুলু দাশের মধ্যে গরুর গোবরের দূর্গন্ধ ছড়াবে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চন্দন বৈদ্য ও তার বড় ভাই পল্টন বৈদ্য বুলু দাশের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে চন্দন বৈদ্য অস্ত্র দিয়ে বুলুর মাথায় আঘাত করে।এতে বুলু দাশ গুরুতর আহত হন।পরে তার স্বজনরা আহত বুলু দাশকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশংকাজনক অবস্হা দেখে সিলেট এমএ জি ওসমানী হাসপাতালে রেফার করেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের চন্দন বৈদ্য নামে এক ব্যক্তি ৯৯৯ কল দিয়ে অভিযোগ করেন পাশ্ববর্তী বাড়ীর বুলু দাশ তার বসতঘর ভাংচুর ও পরিবারের উপর হামলা চালায়। তাৎক্ষণিক নবীগঞ্জ থানার এএসআই মুস্তাফিজুরসহ একদল পুলিশ ফোর্স নিয়ে সরজমিনে গিয়ে জানতে পারেন ৯৯৯ কল দেয়া ব্যক্তি ও তার ভাই বুলু দাশের উপর হামলা চালায়। ঘটনা আড়াল করতে ঘর ভাংচুরের ঘটনা সামনে আনেন। এ ঘটনায় আহত বুলু দাশের বড় ভাই কানাই লাল দাশ বাদী হয়ে  (৮ আগষ্ট)  নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদের নেতৃত্বে এস আই অমিতাভ দাশ তালুকদার ও এ আই মুস্তাফিজুরসহ একদল পুলিশ নগেন্দ্র বৈদ্যের পুএ পল্টন বৈদ্য (৩০) কে গ্রেফতার করে। মামলার প্রধান আসামাী চন্দন বৈদ্য (২৫) কে বাহুবল উপজেলা সদর ইউনিয়নের মৌরীগ্রাম থেকে গ্রেফতার করা হয়। সোমবার (৯ আগষ্ট) দুপুরে আসামাীদের কোর্টে প্রেরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে অপরাধী হয়েও ৯৯৯ কল, অতঃপর পুলিশের হাতে গ্রেফতার

Update Time : ০২:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১