দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক, বাড়িঘরে হামলা ও ভাংচুর
- Update Time : ১০:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাচ্চাদের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় হামলায় প্রায় ৮ থেকে ১০টি বাড়িঘর ভাংচুর করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও সাকোয়া গ্রামবাসীর মধ্যে রোববার (১ আগস্ট) দুপুরে সাকোয়া ও করগাঁও গ্রামে মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ- বাহুবল এর সার্কেল এসপি আবুল খায়ের ঘটনাস্থলে আসেন। জানা যায়, সাকোয়া গ্রামের পুত্র বেনু মিয়ার পুত্র সমির ও করগাঁও গ্রামের নুরুল মিয়ার পুত্র টুটুল গউস মিয়ার ফিসারির পাশে একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় করগাঁও গ্রামের জনৈক মুরুব্বী দুই বাচ্চার ঝগড়া মীমাংসা করতে গিয়ে সাকোয়া গ্রামের শিশুকে তাপ্পর মারেন। এ খবর সাকোয়া গ্রামের লোকজনের কাছে পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাকোয়া গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে করগাঁও গ্রামবাসীর উপর হামলা করে। হামলার খবর করগাঁও গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে করগাঁও গ্রামবাসীর সাথে গুমগুমিয়ার গ্রামের লোকজনসহ একসাথে জড়ো করে পাল্টা হামলা চালায়। দুই ঘন্টাব্যাপি এই সংঘর্ষে শিশু বাচ্চাসহ দুই গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।





























