সিলেট বিভাগে ৭০৮ জন করোনায় আক্রান্ত
- Update Time : ০৩:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় ৭০৮ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৭০৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৪১৬ জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৬৬ জন শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, মোট ১৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এই ৭০৮ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৯.৫৩ ভাগ। এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ হাজার ২৫ জন, যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর।




























