০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর আর্থিক-খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার

  • Update Time : ১০:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নিন্ম আয়ের সাড়ে ৫ শত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার ও সোমবার সকালে ইউনিয়ন কমপ্লেক্সে এলাকার ৩৪০টি পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি করে চাল এবং ২ শতাধিক পরিবারের প্রত্যেকটি পরিবারকে নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়।
নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী বলেন, কঠিন এ সময়ে মানুষ যাতে খাদ্যের জন্য কষ্ঠ না পান, সেলক্ষ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে নগদ অর্থ ও খাদ্য সহায়তা। আর তাই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলা জরুরী।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেবনাথের পরিচালনায় চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন মাহবুব আলম সরকার, পরিষদের মেম্বার আব্দুল মজিদ, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সমতা বেগম, শাহানারা বেগম প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর আর্থিক-খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার

Update Time : ১০:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১