নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
- Update Time : ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: চলমান লকডাউনের ১৩ম দিন মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে, দেবপাড়া, পানিউন্দা ও আউশকান্দি বাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ১৭ টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সূত্রে জানা যায়, চলমান লকডাউনের ১৩ম দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে, দেবপাড়া, পানিউন্দা ও আউশকান্দিসহ বিভিন্ন বাজারে সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।




























