১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

  • Update Time : ০২:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আটককৃত ৬ জুয়াড়িকে ৩০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন ইটনা উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা মো. শোয়েবুর রহমানের ছেলে শামসুজ্জামান(২২), দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (২৪), মৃত সজল আলীর ছেলে মকবুল শিকদার (৫৫), মৃত থাজগা হোসেনের ছেলে জয়নাল মিয়া (৩৮) ও একই এলাকার ওসমান গনি মিয়ার ছেলে ফখরুল মিয়া (৩৯) এবং অন্য একজন আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে সাজন মিয়া (৩৯)।

জানাযায়, অনলাইন জুয়া খেলায় সক্রিয় হয়ে উঠে একটি চক্র। এক পর্যায়ে মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে   গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন। একই দিন মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় আটককৃত জুয়াড়িদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খানের ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে  প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এব্যাপরে নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। পাশাপাশি এধরনের অনৈতিক কাজে যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা এবং উপজেলার সর্বত্র জুয়াড়িমুক্ত উপজেলা বিনির্মানে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

Update Time : ০২:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১