১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে অসহায় ২০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০১:৩৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ জন হোটেল শ্রমিক ও সেলুনকর্মীদের খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে শুক্রবার (৯ জুলাই) উপজেলা ভবনের সামনে একটি করে প্যাকেট সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুহানী আক্তার, অফিস সহকারী মুশফিকুর রহমান জুলফিকার প্রমুখ।




























