১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কোটি টাকার কষ্টি পাথরসহ পাচারকারী আটক

  • Update Time : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি চা বাগান এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা ফ্যাক্টরি এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান ও এ এসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি দল।
এসময় ১ কেজি ওজনের কষ্টিপাথর সহ মহানন্দ মৃধা (৫১) নামে এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মহানন্দ মৃধা দেউন্দি চা বাগানের মৃত রামভজন মৃধার ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কষ্টিপাথরটি একটি মন্দিরে শিবলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতো। অনেকদিন আগে আটককৃত ব্যক্তি পাথরটি চুরি করে নিয়ে আসে। পরবর্তীতে পাচারের চেষ্টাকালে তাকে আটক করা হয়। র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক মূল্য ১ কোটি টাকা হবে। আটককৃত আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে কোটি টাকার কষ্টি পাথরসহ পাচারকারী আটক

Update Time : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১