গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে সার্কেল এএসপি ও নবাগত ওসির মত বিনিময়
- Update Time : ০৩:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) সন্ধ্যায় থানার হলরুমে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভার সংক্ষিপ্ত আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূলে চলমান অভিযানসহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ বিভাগের সাথে মতামতও উঠে আসে আলাপচারিতায়। গোয়াইনঘাটে মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও নবাগত ওসি পরিমল চন্দ্র দেব বলেন, গোয়াইনঘাট একটি বিশাল থানা এলাকা। আপনাদের সহযোগিতা নিয়ে এই থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তায় একনিষ্ঠ ভাবপ কাজ করে যাবো। আমাদের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকাগুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তারা গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।




























