দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫০
- Update Time : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সরকারি জায়গা দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। টেঁটাযুদ্ধে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে হবিগঞ্জের সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




























