নবীগঞ্জে দাউদপুর সমবায় সমিতির শোকসভা
- Update Time : ০৫:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি মরহুম কাপ্তান মিয়া, মরহুম কদ্দুছ মিয়া ও সদ্যপ্রয়াত খয়রুন বেগম স্মরণে বুধবার (২৩ জুন) দুপুরে উক্ত সমিতির উদ্যোগে শোকসভা, দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর গ্রামস্থ কার্যালয়ে সমিতির সভাপতি এম. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আক্কাছ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিয়া জীবিকা প্রকল্পের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, দাউদপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা শফিকুল ইসলাম, আইডিয়া জীবিকা প্রকল্পের মাঠ সহায়ক শ্রীকান্ত বৈদ্য ও ক্বারী আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদপুর কান্দিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক, শফিক মিয়া, ছনর মিয়া, মো. ধন মিয়া, কাজল মিয়া, গোলজার মিয়া, গফুর মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথি দাউদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি মরহুম কাপ্তান মিয়া, মরহুম কদ্দুছ মিয়া ও সদ্যপ্রয়াত খয়রুন বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




























