নবীগঞ্জে তরুণ বক্তা আদনানের সন্ধানের দাবীতে মানববন্ধন
- Update Time : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর ৩ সহযোগী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও সন্ধানের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে দিনারপুর পরগণার সচেতন তরুণ সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মুফতি খাইরুল জহির, গোল্ডেন শাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মাহবুব আবেদীন মোহন, আলাউর রহমান বামচি, খলিলুর রহমান, বদরুল ইসলাম, তানজিম আহমেদ, তোফাজ্জল হোসেন, দিলোয়ার হোসেন, মোজাম্মেল আহমেদ, সাখাওয়াত চৌধুরী তায়েম, সাব্বির চৌধুরী, শাহ সোহান আহমেদ, অমি চৌধুরীসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা, অবিলম্বে তরুণ বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর ৩ সহযোগীকে খুঁজে বের করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।




























