হামলা- মামলা দিয়ে তাওহিদী জনতার কন্ঠ স্তব্ধ করা যাবে না- খেলাফত মজলিস
- Update Time : ১০:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার দায়েরের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর আল্লামা শায়খ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব আল্লামা শায়খ ড. আহমদ আবদুল কাদের বলেছেন, হামলা- মামলা দিয়ে তাওহিদী জনতার কন্ঠ স্তব্ধ করা যাবে না। ইসলামে যা হারাম বা নিষিদ্ধ সেটা ভাস্কর্য বা মূর্তি যাই হোক তাকে হালাল বা বৈধ বলার সুযোগ নেই। দেশের শীর্ষ আলেম ও মূফতিগণ এ বিষয়ে ইসলামের সুষ্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তা গ্রহন করবে কি করবে না তা সরকারের বিষয়। এরপরও আল্লামা জোনায়েদ বাবুনগরীর মত একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমসহ অন্যান্যদের রাষ্ট্রদ্রোহ মামলায় জড়িত করে সরকার কাকে খুশী করতে চায় তা দেশবাসী তা জানতে চায়। আসলে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ক্ষমতা পাকাপোক্ত করতে ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার নানামুখী দুরভীসন্ধি চালিয়ে যাচ্ছে। এসব তারই অংশ।
বিবৃতিতে নেতৃদ্বয় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক ও মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। তা না হলে দেশের তাওহিদী জনতা রাস্তায় নেমে আসলে সৃষ্ট পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বিজ্ঞপ্তি





























