০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক না পরায় চেয়ারম্যান, মেম্বার, ইমামকে জরিমানা

  • Update Time : ০৩:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মাস্ক না পরায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইমামসহ ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বরিশাল উজিরপুরে। রোববার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী, শিকারপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় একজন চেয়ারম্যান, একজন মেম্বার ও একজন ইমামসহ ১২ জনের কাছ থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের কথা শুনে বিভিন্ন ব্যক্তি পকেট ও ব্যাগ থেকে তড়িঘড়ি করে মাস্ক নিয়ে পরতে লক্ষ্য করা গেছে। এছাড়া অনেকেই মাস্ক পরলেও নাকমুখ খুলে দাড়ির নিচেই ঝুলিয়ে রাখেন। কেউ কেউ মাস্ক আনতে ভুলে গেছেন বলে অনুযোগ করেন।

এ সময় নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অসহায়, হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাস্ক না পরায় চেয়ারম্যান, মেম্বার, ইমামকে জরিমানা

Update Time : ০৩:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০