০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাগলির কোলে ফুটফুটে নবজাতক, বাবাকে খুঁজছে কৌতূহলী মানুষ

  • Update Time : ০৩:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক নবজাতক শিশু। রোববার দুপুরে রাঙামাটি জেলা সদর হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। তবে এই সন্তানের বাবাকে, সেটা জানেন না কেউ। রাস্তার ধারে পড়ে থাকা ভারসাম্যহীন এই তরুণীর গর্ভে শিশু জন্ম নিয়ে এলাকায় কৌতূহল জন্ম দিয়েছে। রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এই নারী। গত কয়েক মাস ধরে তিনি গর্ভবতী হয়েছেন এমনটা উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময়ে খাবারও দিতেন। রোববার সকালে ওই তরুণী রাস্তার মধ্যে ব্যথায় গড়াগড়ি শুরু করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক কন্যা শিশু জন্ম দেয়। বর্তমানে মা ও মেয়ে দুইজনেই সুস্থ আছেন। তবে নবাগত শিশুটির বাবা কে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারসাম্যহীন ওই নারীর সঙ্গে এই ধরনের বর্বর কর্মকাণ্ডে ক্ষোভ জানান এলাকাবাসী।

এলাকার বাসিন্দা মঈন উদ্দীন সেন্টু বলেন, ভারসাম্যহীন এই নারীকে গত কয়েক মাস ধরে এলাকাবাসী খাবার দিচ্ছিল। রোববার সকালে প্রসবজনিত ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যায়। পরে সে কন্যা সন্তান প্রসব করেছে। এই তরুণীর সঙ্গে যারা এই কাণ্ড ঘটিয়েছে তার ধিক্কার জানাই।

পিতৃ পরিচয়হীন এই শিশুটিকে দত্তক নেয়ার জন্য হাসপাতালে শিশুটির দেখভাল করছেন এক নারী। তিনি জানান, আমার কোনো সন্তান নেই। এই কন্যা শিশুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে চাই। সরকারের কাছে এই শিশুর দায়িত্ব নেয়ার অনুরোধ জানাচ্ছি।

সমাজ সেবা অধিদফতরের রাঙামাটি জেলার উপ পরিচালক মো. ওমর ফারুক জানিয়েছেন, বিষয়টি জেনেছি। আপাতত হাসপাতালে মা ও বাচ্চা সেবা নিবেন। প্রচলিত আইন অনুযায়ী বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রক্রিয়া শুরু করবো।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাগলির কোলে ফুটফুটে নবজাতক, বাবাকে খুঁজছে কৌতূহলী মানুষ

Update Time : ০৩:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০