০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও আসার খবরে বাসর ঘর রেখে পালালো নবদম্পতি!

  • Update Time : ০২:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাতের আঁধারে আয়োজন চলছিলো বাল্যবিয়ের। খবর পেয়ে বিয়ে বাড়িতে রাতেই ছুঁটে যান ইউএনও। ইউএনও’র উপস্থিতি বুঝতে পেরে বাসর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় নবদম্পতি ও বিয়ে বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার রাত আনুমানিক ৮টার সময় ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

ইউএনও জানান, মামুতপুর গ্রামের মোঃ তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকার (২৫) এর সাথে পাশ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মোঃ আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নুপুর (১৫) এর বাল্যবিবাহের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়া হয়। বিয়ে বাড়ির লোকজন আমাদের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সকলেই দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউএনও আসার খবরে বাসর ঘর রেখে পালালো নবদম্পতি!

Update Time : ০২:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০