১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪

  • Update Time : ০১:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাইফ শেখ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ রাজবাড়ীতে। বুধবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার খানখানাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সদর উপজেলার খানখানাপুর এলাকায় আশিক জমাদ্দার ও মিলন রবিদাসের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফ শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মারা যান সাইফ শেখ। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪

Update Time : ০১:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০