০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক-দোয়ারায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছেন সাবেক এমপি মিলন

  • Update Time : ০১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের
ছাতক-দোয়ারায় কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। শনিবার রাত থেকে খাদ্যসামগ্রী প্যাকেটজাত ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শনিবার রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায়দের ঘরে ঘরে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল পৌছে দিয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি এসময় জানান তার খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত ভাবে চলবে। সোমবার রাতেও খাদ্যসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌরসভার নোয়ারাই, ফকিরটিলা এলাকায় কর্মহীন হয়ে পড়া এসব অসহায় মানুষদের মাঝে খাদ্যসহায়তা পৌছে দিয়েছেন তিনি। এসময় তিনি মানুষের এ দুঃসময়ে খাদ্যসহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য প্রশাসন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। সোমবার রাতে খাদ্যসামগ্রী প্যাকেটজাত করণের সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাকি বিল্লাহ, বিএনপি নেতা কামরুল ইসলাম জাহেদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা যুবদল নেতা নোমান ইমদাদ কানন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল বাকী মুহিত, ছাত্রদল নেতা শাওন আহমদ, মাহিদ আহমদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক-দোয়ারায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছেন সাবেক এমপি মিলন

Update Time : ০১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০