দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে রুরাল ডেভেলাপমেন্ট
- Update Time : ০৫:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেল্থ সেন্টার ফাউন্ডেশনের আয়োজনে ও নবীজান আফতাবী ফাউন্ডেশনের অর্থায়নে হাওরাঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ ও আলু।
ত্রাণ সামগ্রী বিতরণের উদ্ভোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেল্থ সেন্টার ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সমাজসেবী শফিউল ইসলাম সুসাদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিম উদ্দিন মহিম, সাধারণ সম্পাদক নূরুল হক, সাংবাদিক নাঈম তালুকদার ও রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেল্থ সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





























