১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

  • Update Time : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার চরমহল্লা ইউনিয়নের শেওতরচর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র লিলু মিয়া ও শাহারচর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে চরমহল্লা ইউনিয়নের জানিয়ার হাওরে পাম্প দিয়ে পানি শুকিয়ে মাছ শিকারের চেষ্টা করেন আব্দুল হক। বিল শুকিয়ে গেলে এ হাওরের বোরো ফসল চাষে পানি সেচের সংকট হবে, এমনটা বলে বাধা দেন লিলু মিয়া। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিকেলে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহত শামছুল হক (২৮)কে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, লিলু মিয়া (৪৫), জুনাব আলী (৫৫), আল আমিন (২২), নজরুল ইসলাম (৪০), আলী এমরান (২০), আব্দুল জলিল (৩৫), তাজ উদ্দিন (২২), ফয়াজ আলী (৩৭), আক্কল আলী (৩৫), মনির উদ্দিন (৩৫), মধ্যস্থতাকারী ইউপি সদস্য শাহ এমরানসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

Update Time : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯